রাজশাহীতে হেরোইন-ইয়াবা উদ্ধার, আটক ২
রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক ও দুই কেজি হেরোইন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলার গোদাগাড়ি সীমান্তের তাতালপুর ফৌজদারপাড়া এলাকায় শুক্রবার সকালে বিজিবি এবং চারঘাট উপজেলার তাতালপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে র্যাব এ অভিযান চালায়।
বিজিবি-১ এর অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা খেয়াঘাট এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
“পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে দুই কেজি ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা; যার আনুমানিক বাজার মূল্য ৪২ লাখ বিশ হাজার টাকা।”
এছাড়া বৃহস্পতিবার গভীর রাতে তাতালপুর ফৌজদারপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয় বলে র্যাব-৫ এর ডিএডি শহীদুল্লাহ জানান।
তিনি বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুদ রানা ও মাহাবুল নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালানো হলে ৭৯০টি ইয়াবা পাওয়া যায়। ”
