২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া থেকে নিখোঁজ ৫ স্কুলছাত্র উদ্ধার

ঢাকার আশুলিয়া থেকে পাঁচ স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে, যারা একদিন আগে বগুড়া থেকে নিখোঁজ হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2017, 10:52 PM

Updated : 19 Aug 2022, 05:02 PM

সোমবার বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) সনাতন চক্রবর্তী এ কথা জানান।

তিনি বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া থেকে স্থানীয় ইনডিপেনডেন্ট মডেল স্কুল অ্যান্ড কলেজের পাঁচ ছাত্র নিখোঁজ হন। এ ঘটনায় রাতে থানায় সাধারণ ডায়েরি করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী।

“ওই পাঁচ ছাত্রকে সোমবার ঢাকার আশুলিয়া থেকে উদ্ধার করা হয়েছে।”

তাদের বগুড়ায় আনা হচ্ছে বলে জানান তিনি।

অধ্যক্ষ মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিখোঁজ পাঁচ ছাত্র আশুলিয়া উদ্ধার হয়েছে। আমি তাদের ফেরত আনতে সেখানে রওয়ানা হয়েছি।”