২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে হরকাতুল জিহাদের ২ ‘সদস্য’ আটক

রাজশাহীতে হরকাতুল জিহাদের সন্দেহভাজন দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 06:24 PM

Updated : 19 Aug 2022, 03:52 PM

আটকরা হলেন, আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ মণ্ডল (৩৫) ও বুলবুল রহমান ওরফে বাবু (২২)। মাসুদ মণ্ডলের বাড়ি মাগুরা ও বাবুর বাড়ি সাতক্ষীরায়।

মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর সহকারী পরিচালক কেবিএম মোবাশ্বের রহিম।

তিনি বলেন, “মাসুদ ও বাবু নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সক্রিয় সদস্য। কথিত জিহাদে উদ্বুদ্ধ হয়ে তারা বিভিন্নস্থানে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে।

“সাংগঠনিক কার্যক্রম চালাতে কয়েকদিন আগে তারা রাজশাহীতে আসেন। গোপন সংবাদে মঙ্গলবার তাদের আটক করা হয়।”