ময়মনসিংহ রন্ধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ময়মনসিংহ শহরে ওভেনভিত্তিক রন্ধন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে একটি গার্হস্থ্য ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও তাদের অনুমোদিত একটি ডিস্টিবিউটর।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার এই জেলা শহরে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বলেন বেস্ট ইলেক্ট্রনিক্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
গার্হস্থ্য ইলেকট্রনিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ার্লপুল এবং বাংলাদেশে তাদের অনুমোদিত ডিস্টিবিউটর বেস্ট ইলেকট্রনিক্স লি. যৌথভাবে দেশব্যাপী ওভেন ভিত্তিক রন্ধন প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছে।
ইতিমধ্যে ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও বগুড়ায় এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আফরোজ সাইদা এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন।
তিনি ওয়ার্লপুল ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তির মাইক্রোওয়েভ ওভেনের মাধ্যমে অতি সহজে উন্নতমানের বিভিন্ন রেসিপি কীভাবে দ্রুত তৈরি করা যায় তার প্রশিক্ষণ দেন।
দিনব্যাপী কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
পর্যায়ক্রমে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা শহরে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
