২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সিলিন্ডার বিস্ফোরণে যুবক নিহত

বরিশালের গৌরনদীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 06:23 PM

Updated : 20 Aug 2022, 02:37 PM

শনিবার দুপুরে উপজেলা বন্দর সংলগ্ন মুরাদ স্টিল হাউজ নামে একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে বলে আহতরা জানিয়েছেন।

নিহত মোফাজ্জেল পাইক (৩০) উপজেলার টিকাসার এলাকার মহব্বত আলী পাইকের ছেলে।

আহত ওয়ার্কশপ মালিক মুরাদ খান ও মো. আলমকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাছাড়া ইমাম হোসেন নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের বরাত দিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা বলেন, ওয়ার্কশপটিতে ঝালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা।  আকস্মিক গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে চারজন আহত হন।

আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তির পর একজনের মৃত্যু হয় বলে জানান তিনি।