২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় বড় ভাইকে ছুরি মেরে হত্যা

কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে ছুরি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2016, 03:55 PM

Updated : 20 Aug 2022, 02:28 PM

মঙ্গলবার উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের।

নিহত ছুরত আলম (২২) ওই এলাকার জালাল আহমদের ছেলে।

এ ঘটনায় ছোট ভাই আনোয়ার সাদেককে (২০) আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি খায়েরবলেন, “গাছের ‘কলার কাদী’ কাটা নিয়ে দুই ভাইয়ের বাক-বিতণ্ডার এক পর্যায়ে আনোয়ার সাদেক বড় ভাইর পেটে ছুরিকাঘাত করে।হাসপাতালে নেওয়ার পথে ছুরত আলমের মৃত্যু হয়।”

পরে পুলিশ অভিযান চালিয়ে আনোয়ার সাদেককে গ্রেপ্তার করে বলে জানান তিনি।