১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর রাণীনগরে ধান ব্যবসায়ীকে পিটিয়ে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 07:30 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

রোববার উপজেলার আবাদপুকুর আদমদীঘি সড়কের পারইল ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে শাহিন আলম নামে ওই ব্যবসায়ী জানান।

শাহিন বগুড়ার আদমদীঘি উপজেলার আদমদীঘি পালোহান পাড়া গ্রামের শাহজালাল পালোহানের ছেলে।

ওই ব্যবসায়ী অভিযোগ, সকালে মটরসাইকেল আবাদপুকুরে নিজ ব্যবসায় প্রতিষ্টানে আসার পথে কয়েকজন ব্যক্তি তার গতিরোধ করে। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “ছিনতাইয়ের ঘটনা আমার জানা নেই বা কেউ কোন অভিযোগও করেনি।”

তবে বিষয়টির খোঁজ নিবেন বলে জানিয়েছেন তিনি।