২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়েছে ৩ তুলার গুদাম

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর মিল গেইট এলাকায় আগুন লেগে তিনটি  তুলার গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 04:23 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সেলিম মিয়া জানান, বুধবার বেলা ১০টার দিকে এ অগ্নিকাণ্ড হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট গিয়ে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সেলিম মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে তিনটি তুলার গুদাম ও মালামাল পুড়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।