২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবৈধ রেলক্রসিং পারাপারে সময় ট্রেনের ধাক্কায় দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 03:25 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সোমবার দুপুরে কাজীরগাঁও বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চাঁদপুর রেলওয়ের থানার ওসি ওসমান গনি পাঠান জানান।

নিহতরা হলেন হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের কাজীরগাঁও এলাকার আব্দুল হকের ছেলে সাইফুল ইসলাম শিহাব (৩৪) ও একই এলাকার লেদা মিয়ার ছেলে অটোরিকশা চালক কালু (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি ওসমান বলেন, অবৈধ ক্রসিংটি পারাপারের সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা ট্রেন অটোরিকশায় ধাক্কা দেয়।

“এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে এক যাত্রী ও চালক ঘটনাস্থলেই মারা যায়।”

ক্রসিংটি অবৈধ হওয়ায় তাতে কোনো গেইট ছিল না। ফলে এ দুঘটনা ঘটেছে বলে জানান তিনি।