টঙ্গীতে শিশু ধর্ষণে অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে টঙ্গীর মোদাফা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তার জামাল (৪৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর বাজার গ্রামের বাসিন্দা। টঙ্গীর মোদাফা এলাকায় ভাড়া বাসায় থাকেন তিনি।
(প্রতীকী ছবি)
“এ সময় বাড়িতে শিশুটিকে একা পেয়ে একই বাড়ির ভাড়াটিয়া জামাল তাকে ধর্ষণ করে। বিকালে শিশুটির মা বাড়ি ফিরলে সে মাকে ঘটনা জানালে স্থানীয় ঘটনাটি মিমাংসা করার চেষ্টা করে।”
পরে বুধবার রাতে শিশুটির বাবা টঙ্গী মামলা করলে জামালকে গ্রেপ্তার করা হয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আমিনুল জানান।
