২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ শেখ মুজিব বিশ্ববিদ‌্যালয়ে ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বর

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ নভেম্বের অনুষ্ঠিত হবে।  

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 01:01 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানিয়েছেন, প্রথমদিন সকাল ১০টা থেকে ‘ডি’ ইউনিট এবং দুপুর ২টা থেকে ‘ই’ ইউনিটের পরীক্ষা হবে। 

৫ নভেম্বর সকাল ১০টা থেকে ‘এফ’ এবং দুপুর ২টা থেকে ‘জি’ ইউনিটের পরীক্ষা হবে।

মাহবুবুল আলম জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ শহরের আরও পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrstu.edu.bd এ পাওয়া যাবে।