২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে অস্ত্রসহ ২ যুবক আটক

ফেনীর সদর উপজেলায় অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 02:05 PM

রোববার দুপুরে দেবীপুরে স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল জানান।

আটকরা হলেন সদর উপজেলার পূর্বপাড়ার মো. নাছির মেম্বারের ছেলে মো. নাজিম উদ্দিন শাকিল (২৬) ও পূর্বকাছাড় বৈদ্য বাড়ির মো. সোলায়মানের ছেলে মো. আবদুর রশিদ সুরুজ (২৮)।

তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড বুলেট, দুইটি কাঠের বাটযুক্ত দেশে তৈরি ওয়ান শুটারগান ও দুইটি শাটারগানের কার্তুজ উদ্ধার করা হয় বলে জামিল জানান।

র‌্যাবের এ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে  সন্ত্রাসীদের ধরতে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে দুই যুবক একটি বাজারের ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

“পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে শাকিল ও সুরুজকে আটক করে এবং তাদের ওই ব্যাগে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করেন।”