Published : 17 Aug 2016, 10:10 PM
বুধবার বিকালে উপজেলার পুরিন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার এসআই আব্দুস সালাম জানান।
নিহতরা হলেন চালক নরসিংদীর মাধবী উপজেলার নোয়াপাড়া গ্রামের অভি (১৮), পাভেল (২০), তুষার (১৮) ও লিমন (২০)।
এদের মধ্যে অভির লাশ আড়াইহাজার থানায় ও অন্যদের লাশ ঢাকার অ্যাপোলো হাসপাতালে রয়েছে বলে জানান এসআই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সালাম বলেন, বেলা ৪টার দিকে নরসিংদী থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে প্রাইভেটকারটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চালক নিহত হন, আহত তিন আরোহীকে পুলিশ অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।