ফরিদপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
ফরিদপুরে বোয়ালমারীতে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার উপজেলারউপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের জালাল মোল্যাকে (৬০) গ্রেপ্তার করা হয় বলে জানান বোয়ালমারী থানার ওসি মিজানুর রহমান।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বলেন, “শুক্রবার শিশুটি প্রতিদিনের মতো জালাল মোল্যার বাড়িতে দুধ দিতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে জালাল তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে।
“পরে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেন নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোরসেদ আলম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠান।”
এ ঘটনায় ওই দিন মেয়েটির বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন।
