বরিশালে জোয়ারে ভেসে যাওয়া শিশুর লাশ উদ্ধার
বরিশালের মুলাদী উপজেলায় জোয়ারের পানিতে ভেসে যাওয়ার একদিন পর এক শিশুর মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার জয়ন্তী নদীর সফিপুর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের হোগলাপাতা বন থেকে রাওনার (০৩) মরদেহটি উদ্ধার হয় বলে জানান মুলাদী থানার ওসি মতিউর রহমান।
রাওনা ওই গ্রামের গ্রামের সিদ্দিক খানের মেয়ে।
ওসি বলেন, বুধবার জোয়ারের পানি সিদ্দিক খানের বাড়ির উঠান উঠে যায়। এ সময় রাওনা খেলতে বাইরে নামলে সবার অগোচরে স্রোতের তোড়ে ভেসে যায়।
“অনেক খোঁজাখুজির পর বৃহস্পতিবার হোগলাপাতা বন থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।”
