১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

পিকনিকের বিরোধে হামলায় নিহত ১

পিকনিক নিয়ে বিরোধের জেরে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন, আহত হন অন্তত দশ জন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2016, 01:29 PM

Updated : 20 Aug 2022, 01:22 PM

বুধবার উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোকছেদ সেখ (৫৫) একই গ্রামের মাসিম সেখের ছেলে।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মো. সেলিম বলেন, গত রোববার ময়না গ্রামের লোকজনের সঙ্গে পাশের গুনবহা ইউনিয়নে রেনিনগর গ্রামের লোকজনের পিকনিক নিয়ে মারামারি হয়।

“ওই ঘটনার জেরে বুধবার সকালে রেনিনগর গ্রাম থেকে শতাধিক লোক ঢাল-সড়কি নিয়ে মোকছেদ সেখ ও হালিম সেখের বাড়িতে হামলা চালায়। হামলাকরারীদের সড়কির আঘাতে ঘটনাস্থলেই মোকছেদ মারা যান।”

ফরিদপুরের সহাকারী পুলিশ সুপার আমিনুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।