বরিশালে কিশোরীর বিবস্ত্র লাশ উদ্ধার
বরিশালের মুলাদী উপজেলায় নিখোঁজের একদিন পর এক কিশোরীর হাতবাঁধা বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় বাহাদুর খান খালে শারমিন আক্তার রিয়ার (১৪) মরদেহ পাওয়া যায়।
শারমিন উপজেলার দরিচর লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক হাওলাদারের মেয়ে। সে চরলক্ষ্মীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
মুলাদী থানার এসআই কমল চন্দ্র দে বলেন, বৃহস্পতিবার মেয়েটি নিখোঁজ হয়। ওই ঘটনায় তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
“ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়েছে। ওই সময় তার হাত বাঁধা ছিল। পরনে কোনো পোশাক ছিল না।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
