পুলিশকে বঁটি দিয়ে কুপিয়ে জখম
বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের এক এএসআইকে কুপিয়ে জখম করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
আহত হওয়ার পর এএসআই শহিদুল ইসলামকে সোমবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় আটক হয়েছে ‘হামলাকারী’ বড়লক্ষ্মীপুর গ্রামের মিরাজুল ইসলাম (২৬)।
মুলাদী থানার ওসি মতিউর রহমান বলেন, ‘মাদকাসক্ত’ মিরাজুল ‘টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার চেষ্টা’ করছে এমন খবর পেয়ে সফিপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই শহিদুল বড়লক্ষ্মীপুর গ্রামে যান।
“ঠেকানোর চেষ্টা করলে পুলিশের উপর ক্ষিপ্ত হয় মিরাজুল। বঁটি দিয়ে কুপিয়ে শহিদুলের দুই হাত জখম করে সে।”
এ ঘটনায় থানায় একটি মামলা করা হবে বলে জানান ওসি।
