৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সেই সচিবের ভাই চেয়ারম্যান হয়ে মারা গেলেন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান সেই অতিরিক্ত সচিবের ভাই নাসির উদ্দিন তালুকদার মারা গেছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

নির্বাচনের একদিন পর রোববার রাতে তার মৃত্যু হয় বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান।

নাসির উদ্দিন তালুকদারের (৪৫) বড় ভাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার, যার বিরুদ্ধে নির্বাচনের আগে নাসিরের প্রতিপক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল।

উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, শনিবার শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসির উদ্দিন তালুকদার।

“রোববার রাতে তিনি মারা গেছেন।”

নাসিরের চাচাত ভাই রাজীব তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসক জানিয়েছেন, বলেন রাজীব।

নাসিরের স্ত্রী, দশম শ্রেণির এক ছেলে ও অষ্টম শ্রেণির এক মেয়ে রয়েছে।

পুরনো খবর:

ভোট: অতিরিক্ত সচিবের বিরুদ্ধে ভাইয়ের প্রতিপক্ষকে হুমকির অভিযোগ