আড়িয়াল খাঁ নদীতে কিশোরের লাশ
বরিশালের মুলাদী উপজেলায় আড়িয়াল খাঁ নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার নন্দী বাজার এলাকা থেকে মিঠু খান (১৭) নামে এই কিশোরের লাশ উদ্ধার করা হয় বলে মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান।
মিঠু উপজেলার চরকালেখা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মোনায়েম খানের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মিঠু দুই দিন আগে নিখোঁজ হয়।
তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে তিনি জানান।
লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
