২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

নেত্রকোণার আটপাড়া উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের গোয়েন্দা শাখার এক কনস্টেবল নিহত হয়েছেন; আহত হন তার এক সহকর্মী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 07:58 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

রোববার বিকালে নেত্রকোণা-মদন সড়কের তেলিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মাহবুবুল আলম (৫০) নেত্রকোণা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল (নম্বর ৭৪৫) ছিলেন। তার বাড়ি গাজীপুর জেলায়।

আহত জেলা গোয়েন্দা পুলিশের আরেক কনস্টেবল খোরশেদ আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, নেত্রকোণা শহর থেকে মাহবুব আলম ও খোরশেদ আলম একটি মোটরসাইকেলে করে সরকারি কাজে মদন উপজেলায় যাচ্ছিলেন।

“পথে তেলিগাতী এলাকার কৃষ্টপুরে পৌঁছলে মদন থেকে ছেড়ে  আসা বেপোরোয়া গতির একটি  পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহবুব আলমের মৃত্যু হয়।”

খোরশেদকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। মাহবুবের লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান আবু নাসের।

পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।