২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তানোরে বৃদ্ধর গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলায় এক বৃদ্ধর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 11:34 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

শুক্রবার সন্ধ্যায় জুমারপাড়া আমবাগান থেকে শহিদুল্লাহর (৬০) লাশ উদ্ধার করা হয় বলে তানোর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

“মৃতদেহের পাশে একটি ব্যাগ পেয়েছে পুলিশ। ব্যাগে নওহাটা পৌরসভায় জমা দেওয়া হোল্ডিং ট্যাক্সের রশিদ রয়েছে। এছাড়া তার পরনে রয়েছে পাঞ্জাবি ও লুঙ্গি।”

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।