২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রেনের পথে ট্রাক, নিহত ২

টাঙ্গাইলের কালিহাতিতে উন্মুক্ত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েয়েছেন আরও একজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:52 AM

Updated : 11 Oct 2022, 08:11 PM

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে উপজেলার গোহালিয়াবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। আহত ওই ব্যক্তিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোহালিয়াবাড়ি রেল ক্রসিংয়ে কোনো গেইট নেই।

ওসি সাইফুল বলেন, রাত সোয়া ২টার দিকে গোহালিয়াবাড়ি রেল ক্রসিং পার হচ্ছিল ট্রাকটি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।