তিন দফা দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের মানববন্ধন
দিনাজপুর ফায়ার সার্ভিসে স্থায়ী ডুবুরি নিয়োগসহ তিন দফা দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে স্কুল ছাত্ররা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানববন্ধনে বিভিন্ন স্কুলের প্রায় ৩শ’ শিক্ষার্থী অংশ নেয়।
