১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নে জয়ী এবং পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 03:24 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

রোববার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়ী মেম্বার প্রার্থী পূর্ব পুকড়া গ্রামের ছুরত আলী এবং পরাজিত মেম্বার প্রার্থী নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়ার সমর্থকদের এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান।

আহতদের মধ্যে ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীদের বরাত দিয়ে ওসি বলেন, তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুকড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ছুরত আলী মেম্বার নির্বাচিত হন। রাতে তার পক্ষের লোকজন বিজয় মিছিল বের করলে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এর জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।