২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ ঘরে প্রবাসীর স্ত্রী খুন

কুমিল্লা দেবিদ্বারে নিজ বাসা থেকে এক প্রবাসীর স্ত্রীর লাশ পাওয়া গেছে, যাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 07:19 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

সোমবার দুপুরে মোহনা আবাসিক এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত)  মোরশেদ পারভেজ তালুকদার।

নিহত সানজিদা আক্তার (৩২) লন্ডন প্রবাসী আক্তার হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোরশেদ পারভেজ বলেন, সোমবার দুপুরে সানজিদার ছেলে নিলয় (১২) ও মেয়ে নিপা (৮) স্কুল থেকে এসে দরজায় তালা দেখে তাদের খালাকে জানায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তালা ভেঙে ভেতরে ঢুকে বোনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন সানজিদার বোন।

“ওই নারীর বুকে ও পিঠে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে খুন করা হয়েছে তা জানা যায়নি।”

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।