২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর ৪৮ ইউনিয়নের ফল

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে পটুয়াখালীর ৫০ ইউনিয়নের মধ্যে ৩৯টিতে আওয়ামী লীগ প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 12:43 PM

Updated : 11 Oct 2022, 07:59 PM

এ জেলায় দুটি ইউনিয়নে জাতীয় পার্টি ও বিএনপি একটিতে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ছয়টি ইউনিয়নে,যাদের প্রত্যেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।   

বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবির এ তথ্য জানান।

এ জেলায় প্রথম পর্যায়ে ৫০ ইউনিয়নে ভোটগ্রহণ করা হয়। তবে সংহিসতার কারণে পটুয়াখালী সদর ও দশমিনায় একটি করে ইউনিয়নে ভোটগ্রহণ স্থগিত করে কমিশন।

বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন

সদর উপজেলার মাদারবুনিয়ায় মো. মিলন মাঝি (আ.লীগ), আউলিয়াপুরে হুমায়ুন কবির (আ.লীগ), ছোট বিঘাই ইউনিয়নে আলতাফ হোসেন হাওলাদার (আ.লীগ), মরিচবুনিয়ায় মো. দেলোয়ার হোসেন মৃধা (আ.লীগ), লোহালিয়ায় কবির তালুকদার (আ.লীগ), বদরপুরে লুৎফর রহমান মানিক মিয়া (আ.লীগ বিদ্রোহী)।

দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নে আলমগীর হোসেন সিকদার (আ.লীগ বিদ্রোহী), আংগারিয়ায় সুলতান আহমেদ হাওলাদার (জাপা), মুরাদিয়ায় মোহাম্মদ জাফরুল্লাহ (জাপা)।

মির্জাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

এরা হলেন মির্জাগঞ্জ সদর (কলাগাছিয়া) ইউনিয়নে মনিরুল ইসলাম লিটন, মাধবখালীতে মনির তালুকদার, দেউলী-সুবিদখালীতে মো. আজিজ হাওলাদার, কাকড়াবুনিয়ায় মো. জাহাঙ্গীর হোসেন, মজিদবাড়িয়ায় গোলাম সরোয়ার কিসলু ও আমড়াগাছিয়ায় মো. সুলতান আহমেদ।

বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে মো. শাহজাদা হাওলাদার (আ.লীগ বিদ্রোহী), চন্দ্রদ্বীপে এনামুল হক (আ.লীগ), বগায় আব্দুল মোতালেব হাওলাদার (আ.লীগ), কাছিপাড়ায় মো. রফিকুল ইসলাম (আ.লীগ), কালিশুরীতে মো. নেছার উদ্দিন সিকদার (আ.লীগ), ধূলিয়ায় আনিচুর রহমান হাওলাদার (আ.লীগ), কেশবপুরে মহিউদ্দিন আহমেদ লাবলু (আ.লীগ), সূর্য্যমনিতে আনোয়ার হোসেন (আ.লীগ), কনকদিয়ায় শাহিন হাওলাদার (আ.লীগ), কালাইয়াতে ফয়সাল আহমেদ (আ.লীগ), আদাবাড়িয়ায় সামশুল হক ফকির (আ.লীগ)।  

দশমিনা উপজেলায় আলীপুর ইউনিয়নে বাদশা ফয়সাল (আ.লীগ), বহরমপুরে আনোয়ার হোসেন (আ.লীগ), বাঁশবাড়িয়ায় আলতাফ হোসেন আকন (বিএনপি), বেতাগী সানকিপুরে মহিবুল আলম (আ.লীগ বিদ্রোহী)।   

গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নে আবুল কালাম (আ.লীগ), চিকনিকান্দিতে এরশাদ হোসেন (আ.লীগ), গজালিয়ায় খালিদুল ইসলাম (আ.লীগ), আমখোলায় কামরুজ্জামান মনির (আ.লীগ), গোলখালীতে মো. নাসির উদ্দিন (আ.লীগ), রতনদি তালতলীতে গোলাম মোস্তফা (আ.লীগ), ডাকুয়ায় বদরুল ইসলাম খান (আ.লীগ), বকুলবাড়িয়ায় আবু জাফর খান (আ.লীগ), কলাগাছিয়ায় দুলাল চৌধূরী (আ.লীগ) ও গলাচিপায় সদরে হাবিবুর রহমান হাদি (আ.লীগ বিদ্রোহী)।