শরীয়তপুরে মাদ্রাসাছাত্র নিখোঁজ ১৬ দিন
শরীয়তপুরের এক মাদ্রাসাছাত্র ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ জাহিদুল হাসান (১২) শরীয়তপুর কাগদী দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র এবং জাজিরার বিলাশপুর মুলাই বেপারীকান্দি গ্রামের আব্দুল জব্বার মীরের ছেলে।
এ ঘটনায় পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
জাহিদের বাবা আব্দুল জব্বার মীর জানান, গত ৩ মার্চ সকাল ১০টার সময় শরীয়তপুর পৌরসভার বালুচড়ায় তাদের ভাড়া বাড়ি থেকে জাহিদুল হাসান একটি বাইসাইকেল নিয়ে বের হয়।
“এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। ওইদিন তার পরনে ছিল লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি।”
পালং মডেল থানার ওসি খলিলুর রহমান বলেন, এ ঘটনায় জিডি হয়েছে। বিভিন্ন স্থানে ছেলেটির খোঁজ করা হচ্ছে।
