১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 03:44 PM

Updated : 20 Aug 2022, 12:05 PM

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশীদ জানান, বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার রাজানগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার নূর আহমেদ (৩২) ও আফিজ উল্লাহ (৬৫)।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, রাজানগর গ্রামের মফিল আলী লন্ডনী ও হোসেন আহমদের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এর জেরে বুধবার দুপুরে উভয় পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।