২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে সেনাসদস্যবাহী ট্রাক খাদে, আহত ৭

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সেনাসদস্য বহনকারী একটি ট্রাক খাদে পড়ে সাত জন আহত হয়েছেন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান গোলড়া হাইওয়ে থানার ওসি নূরুল আলম।

আহতরা হলেন ল্যান্স কর্পোরাল তাপস চন্দ্র দাস (৪০), সৈনিক জলিল (২৫), বাহাউদ্দিন (৪২), সুমন (৩০), হাবিব (২২), হাফিজ (৩০) ও সাইফুল (৩২) ।
হাবিবকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে। বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে ওসি বলেন, সকালে সেনা সদস্যদের নিয়ে ট্রাকটি  ঢাকার সেনানিবাস থেকে যশোর সেনানিবাসের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।     

ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।