২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শনির মন্দিরে চুরি

গাইবান্ধা শহরে একটি শনির মন্দির থেকে স্বর্ণালঙ্কার চুরি করেছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান মন্দিরের পুরোহিত শংকর চক্রবর্তী।

চুরি হওয়া স্বর্ণগুলোর ওজন আনুমানিক ‘আড়াই ভরি’ বলে জানান শংকর।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুরোহিত শংকর চক্রবর্তী মন্দিরের পাশের একটি ঘরে পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে ঘর থেকে বের হওয়ার সময় বুঝতে পারেন বাইরে থেকে ঘরে তালা দেওয়া।

পরে তার ছেলেদের মোবাইল ফোনে ডেকে আনলে তারা দরজা খুলে দেয় বলে জানান তিনি। 

“এরপর মন্দিরে গিয়ে দেখেন ‘শনি প্রতিমার’ ‘স্বর্ণের চোখ’ ‘টিপ’ ও প্রতিমার গায়ে থাকা অন্যান্য স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।”

এ ঘটনায় জড়িতদের আটক ও চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি।