১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাবান্ধায় চালু হচ্ছে ইমিগ্রেশন সুবিধা

দীর্ঘ প্রতীক্ষার পর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে শুরু হতে যাচ্ছে যাত্রী চলাচল (ইমিগ্রেশন) ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 11:54 AM

Updated : 20 Aug 2022, 11:53 AM

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয় কুমার সিং ও ঢাকার ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

“তারা দুপুর আড়াইটায় প্রথমে বাংলাবান্ধা ও পৌনে ৩টায় সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ি স্থলবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।”

পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান বাবলা জানান, এ বন্দর দিয়ে ১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে ও ২০১১ সালের ২২ জানুয়ারি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়।

এরপর থেকে যাত্রী ইমিগ্রেশন সুবিধা চালুর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা।