Published : 02 Feb 2016, 06:59 PM
মঙ্গলবার উপজেলার কৈট্টা বাজারের জহর লাল সূত্রধরের দোকান থেকে লাশ উদ্ধার করা হয় বলে জানান সাটুরিয়া থানার ওসি হাবিবুল্লাহ সরকার।
নিহত পিন্টু শেখ (১৬) পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর গ্রামের আসাদ শেখের ছেলে।
ওসি বলেন, এক সপ্তাহ আগে কৈট্টা বাজারের জহর লাল সূত্রধরের ফার্নিচারের দোকানে কাজ নেয় পিন্টু। সোমবার রাতে পাশের আরেকটি ফার্নিচার দোকানের কর্মচারী পান্তু ভুঁইয়ার সঙ্গে ওই দোকানেই ঘুমায়।
“সকাল ৮টার দিকে পান্তু ঘুম থেকে উঠে দোকানের ভেতর আড়ার সঙ্গে রশিতে পিন্টুকে ঝুলতে দেখে ডাক চিৎকার করলে সবাই এগিয়ে যায়।”
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওই কিশোরের কীভাবে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি।