প্যারোলে মুক্তি, শপথ নিলেন তানোরের পৌর মেয়র
উচ্চ আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পেয়ে রাজশাহীর তানোর পৌরসভার মেয়র হিসেবে শপথ নিয়েছেন বিএনপির মিজানুর রহমান মিজান।
রোববার সকালে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন তাকে শপথ পাঠ করান।
শপথ শেষে আবার তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান।
জেল সুপার বলেন, উচ্চ আদালতের নির্দেশে শপথ নেওয়ার জন্য মিজানকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি নিরাপত্তার মধ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ শেষে আবার তাকে কারাগারে নিয়ে আসা হয়।
