১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে মাইক্রোবাস খাদে পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

সিলেটের গোয়াইনঘাটে মাইক্রোবাস খাদে পড়ে এক মাদ্রাসা ছাত্র নিহত ও চারজন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 01:12 PM

Updated : 20 Aug 2022, 11:43 AM

শনিবার সকালে সিলেট-তামাবিল সড়কের বাগেরসড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান তামাবিল হাইওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান।

নিহত সাইদুল ইসলাম (২৫) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামপুর-কোনাপাড়া গ্রামের মো. মোতাল্লেবের ছেলে এবং সিলেটের দক্ষিণ সুরমার ভার্তখলা মাদ্রাসার শিক্ষার্থী।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে তামাবিলমুখী মাইক্রোবাসটি বাগেরসড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে মাইক্রোবাসেরযাত্রী সাইদুল ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও চার যাত্রী। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।