২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

তানোরের নবনির্বাচিত পৌরমেয়র আটক

তানোর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রহমান মিজানকে আটক করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজারের জিরোপয়েন্ট থেকে পুলিশ তাকে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়। তিনি তানোর উপজেলা যুবদলের সভাপতি।

বোয়ালিয়া থানার ডিউটি অফিসার এসআই মমিন সরকার বলেন, ‘মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন।’

রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম সমাপ্ত বলেন, ‘নগরীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত রাজশাহী জেলার ১৩টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে তার যাওয়ার কথা ছিল। তার আগেই পুলিশ তাকে আটক করেছে।’

মিজানের বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা থাকলেও সেসব মামলায় উচ্চআদালত থেকে জামিনে রয়েছেন বলে জানান ছাত্রদল নেতা সমাপ্ত।

এর আগে গত ১৪ জানুয়ারি রাজশাহীতে শপথ নিতে গিয়ে নাশকতার মামলায় আটক হন চাঁপাইনবাগঞ্জ পৌরসভার সংরক্ষিত ১৩, ১৪ ও ১৫ ওয়ার্ডের নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি এবং শিবগঞ্জের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর মঞ্জিলা খাতুন।