Published : 18 Jan 2016, 02:16 PM
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোলড়া হাইওয়ে থানার ওসি এ কে এম মিজানুল হক।
নিহত লতিফ হোসেন খান (৬০) সাটুরিয়ার ধানকোড়া গ্রামের প্রয়াত আদালত খানের ছেলে ও পুলিশের অবসরপ্রাপ্ত হাবিলদার।ওসি বলেন, নয়াডিঙ্গি বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-আরিচা মহাসড়ক পারপার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে লতিফের মৃত্যু হয়।
দুপুরে গোলড়া এলাকা থেকে ট্রাক ও এর চালক আব্দুল আহাদকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।