Published : 15 Jan 2016, 07:32 PM
শুক্রবার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়ায় ইব্রাহিম হোসেনের বাড়িতে তার স্ত্রী আয়েশা আক্তারের (২৪) লাশ পাওয়া যায়।
সাটুরিয়া থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ছয় মাস আগে ইব্রাহিম এক পোশাককর্মীকে গোপনে বিয়ে করলে প্রথম স্ত্রী আয়েশার সঙ্গে ইব্রাহিমের কলহ শুরু হয়।
“এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
প্রাথমিকভাবে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি হাবিবুল্লাহ।
প্রায় ছয় বছর আগে ইব্রাহিম প্রেম করে প্রতিবেশী পরান সূত্রধরের মেয়ে রিপা সূত্রধরকে বিয়ে করেন।
ইসলাম ধর্ম গ্রহণের পর রিপার নাম হয় আয়েশা আক্তার। ফাতেমা আক্তার নামে তাদের একটি মেয়ে রয়েছে।
আয়েশার মা আরতি রানী সূত্রধর অভিযোগ করেন, দাম্পত্য কলহের জেরে তার মেয়েকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।