কক্সবাজারে ৭৯ হাজার ইয়াবা উদ্ধার
কক্সবাজারে পৃথক অভিযানে সাড়ে ৭৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড ও বিজিবি।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার শহরের কলাতলী সমুদ্র সৈকত এলাকা থেকে ৭৫ হাজার এবং টেকনাফের মরিচ্যা এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আলী আক্তার বলেন, ফিশিং ট্রলারে করে ইয়াবা পাচারের খবরে কোস্টগার্ডের একটি দল সৈকতের কলাতলী পয়েন্টে অবস্থান নেয়।
“এ সময় একটি ফিশিং ট্রলারকে সন্দেহ হলে ট্রলারটির গতিরোধ করলে মাঝি-মাল্লারা পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি করে ৭৫ হাজার ইয়াবা পাওয়া যায়।”
বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে টেকনাফ থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী বিহীন একটি সিটের নিচ থেকে সাড়ে চার হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
