১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

দিরাই এ মোশারফ জয়ী

সুনামগঞ্জের দিরাই পৌরসভায় আওয়ামী লীগের মোশারফ মিয়া মেয়র পদে জয়লাভ করেছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 10:58 PM

Updated : 22 Aug 2022, 02:23 PM

বুধবার রাতে দিরাই পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে মোশারফ মিয়া পান ৭ হাজার ৪৪২ ভোট। ধানের শীষ নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈন উদ্দিন আহমদ মাসুক পান ৬ হাজার ৪৯৫ ভোট।

এ পৌরসভায় মোট ভোটার ১৮ হাজার ৬৭৪ জন।  মোট ১২টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।