১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বদরগঞ্জ পৌরসভায় আ. লীগ প্রার্থী জয়ী

রংপুরের বদরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার সাহা মেয়র পদে জয়লাভ করেছেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2015, 08:34 PM

Updated : 22 Aug 2022, 02:24 PM

বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীক নিয়ে উত্তম কুমার সাহা পেয়েছেন ছয় হাজার ৯৯২ ভোট। এনিয়ে চতুর্থবারের মতো  এ পৌরসভার মেয়র নির্বাচিত হলেন তিনি ।

নারিকেল গাছ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক পেয়েছেন পাঁচ হাজার ৯৯৫ ভোট।

মেয়র পদে অন্য প্রতিদ্বন্দ্বীরা হলেন বিএনপির পরিতোষ চক্রবর্তী, জাতীয় পার্টির লাতিফুল খাবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল বাকী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) শামীম আরা বেগম।

এ পৌরসভায় মোট ভোটার ১৭ হাজার ৪৮৯ জন।নয়টি কেন্দ্রের সবকটিতে ভোটগ্রহণ হয়।