বোয়ালমারীতে আ.লীগ বিদ্রোহী প্রার্থী জয়ী
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফা হোসেন মেয়র পদে এক হাজার ৮১১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বুধবার রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মু. খায়রুজ্জামান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
জগ প্রতীক নিয়ে মোজাফফর হোসেন বাবলু ৭ হাজার ৫৯০ ভোট পান। ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শুকুর শেখ পান ৫ হাজার ৭৭৯ ভোট। এছাড়াও নৌকা ২ হাজার ৩৯ ভোট পেয়েছেন।
মেয়র পদে এবার প্রতিদ্বন্দ্বীতা করেন, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুলনৌকা প্রতীকে, আওয়ামী লীগের বিদ্রোহী পৌর আওয়ামী লীগ নেতা মোজ্জাফফর হোসেন বাবলু মিয়া জগ প্রতীকে, বিএনপির ধানের শীষ প্রতীকে পৌর বিএনপি নেতা ও বর্তমান মেয়র আবদুস শুকুর শেখ এবং জামায়াত সমর্থিত পৌর জামায়াতের আমীর (স্বতন্ত্র) সৈয়দ নিয়ামুল হাসান নারকেল গাছ প্রতীবে নির্বাচনে অংশ নেন।
এ পৌরসভায় মোট ভোটার ১৯ হাজার ৯৭৪ জন। মোট ৯টি কেন্দ্রে সবকটিতে ভোটগ্রহণ হয়।
