১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ার ভাইস চেয়ারম্যানকে অপসারণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ইকবাল হোসাইনকে পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2015, 04:03 PM

Updated : 22 Aug 2022, 02:13 PM

ইকবাল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক।

শুক্রবার তেঁতুলিয়া থানার ওসি এজেডএম আসাদুজ্জামান জানান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন থানায় দায়ের করা একাধিক মামলার পলাতক আসামি।

এ অপসারণ ংক্রান্ত প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা গত ৩ ডিসেম্বর জারি করে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।

‘প্রজ্ঞাপনটি অফিসিয়ালি বৃহস্পতিবার আমরা পেয়েছি।’

এতে পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশনকে উপনির্বাচনের ব্যবস্থা করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

প্রজ্ঞাপনে ২০১৪ এর সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত উপজেলা পরিষদের ৫টি সভায় অনুপস্থিত থাকার অভিযোগ এবং এ অভিযোগের বিষয়ে পর পর দুবার শুনানিতে হাজির না হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।