১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বোয়ালমারীতে বিধি লঙ্ঘনের অভিযোগ সাংসদের বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ তুলেছে বিএনপি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 05:05 PM

Updated : 12 Oct 2022, 04:40 PM

বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী হাসামদিয়ায় একটি কলেজ মাঠে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে স্থানীয় এমপি আব্দুর রহমান গত ৩ ডিসেম্বর থেকে প্রতিনিয়ত আচারণবিধি লংঘন করে চলেছেন।

আওয়ামী লীগ প্রার্থী পিকুল মীরদাহর পক্ষে তিন/চারশ মোটর সাইকেল নিয়ে তিনি বোয়ালমারীতে মহড়া দিয়েছেন বলে অভিযোগ করেন জাফর।

এছাড়া গত ৩ ডিসেম্বর কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের এক সভায় এ সাংসদ শিক্ষকদেরকে পিকুল মীরদাহর পক্ষে ভোট দিত বলেন বলে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়।

ওই সাংসদ পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মেয়র পদপ্রার্থী আব্দুল শুকুর শেখ, বোয়ালমারী উপজেলা বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি শেখ আফসার উদ্দীন, সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।