২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিথি পাখি শিকার: সাতক্ষীরায় ৩ জনের কারাদণ্ড

সাতক্ষীরায় অতিথি পাখি শিকারের অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 01:53 PM

Updated : 25 Apr 2022, 02:16 PM

এরা হলেন- পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামের ওয়াজেদ আলী মোড়লের ছেলে কওসার মোড়ল (৫৫) একই এলাকার সিরাজুল গাজীর ছেলে সালাম গাজী (৩২) এবং ফারুক মোড়েলের ছেলে ফয়সাল হোসেন (১৮) ।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি ইনামুল হক জানান, সদর উপজেলার বিনেরপোতা এলাকায় একটি চক্র পাখি শিকার করছে খবর পেয়ে সেখানে অভিযান চালান তারা।

ওই অভিযানেই একটি এয়ারগান ও সাতটি বকসহ তিনজনকে আটক করা হয়। বুধবার সকালে তাদের হাজির করা হয় ভ্রাম্যমাণ আদালতে।

বিচার শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী তিন জনের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানার আদেশ দেন বলে জানান ওসি।