২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষকের মৃত্যু

নাটোরে কভার্ড ভ্যানের ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে, যিনি মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। 

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 12:07 PM

Updated : 26 Jul 2022, 12:09 PM

নিহত এ ওয়াই কে এম জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৯টার দিকে নাটোর শহরের চর বৈদ্যনাথ এলাকায় নাটোর-রাজশাহী সড়কে এ ঘটনা ঘটে।

“অধ্যাপক জাহাঙ্গীর সিরাজগঞ্জের বাড়ি থেকে মোটরসাইকেলে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে একটি কভার্ড ভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়।”

গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এই শিক্ষকের মৃত্যু হয় বলে জানান ওসি।

পুরনো খবর:

নাটোরে গোপন ব্যালটে আ. লীগের প্রার্থী বাছাই