রাবির বায়োটেকনোলজির শিক্ষার্থীদের ক্লাস বর্জন
নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফল প্রকাশ করাসহ নয় দফা দাবিতে ক্লাস বর্জন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে তারা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে বিভাগের অফিস ও ক্লাস রুমে তালা ঝুলিয়ে দেন। তবে কিছুক্ষণ পর শিক্ষকরা তালা ভেঙে কক্ষে ঢোকেন।
প্রতি শিক্ষাবর্ষের ৮ মাসের মধ্যে ক্লাস শেষ এবং ৪ মাসের মধ্যে ফল প্রকাশসহ নয়টি দাবিতে আন্দোলন করছেন এই বিভাগের শিক্ষার্থীরা।
নয় দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. আশাদুল ইসলাম বলেন, “দেশের রাজনৈতিক অরজাকতার কারণে আমাদের বিভাগ কিছু সেশনজটের কবলে পড়েছে।
“এটা কাটিয়ে ওঠার জন্য আমরা দ্রুত চেষ্টা করছি। আমি শিক্ষার্থীদের অভিযোগ অনেকাংশে মেনে নিয়েছি।”
