২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধায় এক গৃহবধূকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2015, 05:13 PM

Updated : 22 Aug 2022, 02:06 PM

মঙ্গলবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রত্নেশ্বর ভট্টচার্য্য এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত খায়রুল ইসলাম (৩৫) সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে। 

আদালত একইসঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মহিবুল হক মোহন।

মামলার নথির বরাত দিয়ে তিনি আরও জানান, ২০০৫ সালের ৫ মে রাতে সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে ধর্ষণ করে প্রতিবেশী খায়রুল। এ ঘটনায় একই বছর ১৭ মে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন ওই নারী।