১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

নিজের মা ও ছেলেকে কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের দিরাইয়ে ‘পারিবারিক কলহের জের ধরে’ নিজের মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2015, 09:09 PM

Updated : 25 Apr 2022, 01:56 PM

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কাড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে দিরাই থানার ওসি বায়েছ আলম জানান।

নিহতরা হলেন- আমেনা বেগম (৬৫) ও তার আড়াই মাস বয়সী নাতি অনিক। আমেনার ছেলে একরাম আলীকে (৩৫) রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক কলহের জের ধরে একরাম দা দিয়ে তার মা ও নিজের ছেলে অনিক ও মেয়ে মাহমুদাকে (৩) কোপানো শুরু করে।

এ সময় একরামের স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আমেনা ও অনিকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। প্রতিবেশীরাই একরামকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়।     

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং একরামকে গ্রেপ্তার করে বলে জানান ওসি। 

ময়নাতদন্তের জন্য দুটি লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।