২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসচাপায় ৩ পথচারীর মৃত্যু

সাভারের উলাইলে শ্যামলী পরিবহনের একটি বাস সড়ক ছেড়ে ‍ফুটপাতে পথচারীদের উপর উঠিয়ে দেওয়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2015, 08:14 PM

Updated : 12 Oct 2022, 04:11 PM

শনিবার সন্ধ্যা ৬টার দিকে উলাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার (ওভারটেক)  চেষ্টা করতে গিয়ে সড়ক ছেড়ে ফুটপাতে পথচারীদের উপর উঠিয়ে দেয়।”

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত অন্তত পাঁচজনকে উদ্ধার করে আশপাশের হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে দু্জন এবং একজন নারী বলে জানান এএসপি রাসেল।